Nepal Flash Flood

নেপাল বিপর্যয় মৃতের সংখ্যা বেড়ে ৭৮৮, আড়াই হাজার মানুষ এখনও নিখোঁজ, উদ্ধার ১৮০ জন ভারতীয় নাগরিক

সন্ধ্যা‍ ৬টা পর্যন্ত নেপাল পর্যটন বোর্ড জানিয়ে ১৮০ জন ভারতীয় পর্যটককে উদ্ধার করা হয়েছে। তার সঙ্গে বিভিন্ন দেশের কত পর্যটক উদ্ধার করা হয়ে তারও পরিসংখ্যান নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে।

নেপালে হড়পা বান।
নিজস্ব সংবাদদাতা, নেপাল
  • শেষ আপডেট: ৩০ আগস্ট ২০২৬ ০৯:৩৭

নেপাল বিপর্যয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ৭৮৮ জনের দেহ উদ্ধার করা হয়েছে। ভোটেকোশী নদীতে হড়পা বানে বিধ্বস্ত নেপালে এখনও আড়াই হাজারের বেশি মানুষের সঙ্গে এখনও যোগাযোগ করা যাচ্ছে না বলেই জানা গিয়েছে। জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ৯০০ জন শ্রমিক আটকে পড়েছিলেন। তাঁদের মধ্যে বেশিরভাগকেই উদ্ধার করা সম্ভব হয়নি।

বিকেল সাড়ে ৫টা পর্যন্ত বিদেশ মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১৪৯ জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের নামের তালিকাও প্রকাশ করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এই পরিসংখ্যান দেওয়ার পরে উদ্ধারের হওয়ার সংখ্যা আরও বেড়েছে। সন্ধ্যা‍ ৬টা পর্যন্ত নেপাল পর্যটন বোর্ড জানিয়ে ১৮০ জন ভারতীয় পর্যটককে উদ্ধার করা হয়েছে। তার সঙ্গে বিভিন্ন দেশের কত পর্যটক উদ্ধার করা হয়ে তারও পরিসংখ্যান নেপাল পর্যটন বোর্ড জানিয়েছে।

নেপালের ত্রিশূলী নদীর ওপরে একাধিক জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। রাসুয়া এবং নুয়াকোট জেলা মিলিয়ে মোট ন’টি জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে। তার মধ্যে পাঁচটি নির্মীয়মাণ রয়েছে। হড়পা বানের জেরে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের মুখগুলি কাদামাটির স্তূপে চাপা পড়ে গিয়েছে। তাতে ৯০০ জন শ্রমিক চাপা পড়ে গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, তাঁদের মধ‍্যে সাড়ে তিনশোর মতো শ্রমিক উদ্ধার করা হয়েছে। অন্তত ৫৩৭ জনের খোঁজ এখনও মেলেনি।

ঘটনার পর থেকে সুরঙ্গগুলিতে কাদামাটির স্তূপ যে ভাবে জমে রয়েছে থার্মাল ড্রোন দিতেও তা চিহ্নিত করা যাচ্ছে না। উদ্ধার করতে নেপাল সেনাকে কার্যত হিমশিম খেতে হচ্ছে। মাটি কাটার মেশিন দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে দেখা হচ্ছে। তার পরেও কোনও হদিশ মিলছে না। প্রচেষ্টা জারি রয়েছে।

নেপালের নুয়াকোটে আপার ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ কেন্দ্রে সুড়ঙ্গে প্রবেশের কোনও রাস্তা পাওয়া যাচ্ছিল না। সবই চাপা পড়ে ছিল কাদামাটির স্তূপের নীচে। বিপর্যয়ের পরে সেখানে অনেক শ্রমিক আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কত জন সেখানে আটকে রয়েছেন, তা স্পষ্ট নয়। নেপাল সেনার অনুমান, ভিতরে অন্তত ৩৫ জন আটকা পড়ে থাকতে পারেন। তবে এই সংখ্যা প্রায় ২০০-র আশপাশে হতে পারে বলে অনুমান করছে নেপাল পুলিশ। ড্রিল মেশিন, মাটি কাটার যন্ত্র এবং হাইড্রোলিক কাটার দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে অবশেষে রবিবার বিকেলে সুড়ঙ্গের প্রবেশ পথ খুঁজে পান উদ্ধারকারীরা। সুড়ঙ্গের ভিতরেও প্রবেশ করেন তাঁরা। তবে ডাকাডাকির পরেও কারও সাড়াশব্দ মেলেনি।


Share