CID

ভেটেরিনারি অফিসার নিয়োগে দুর্নীতির অভিযোগ, কর্নাটকে আমলাকে হেফাজতে নিল সিআইডি

সেই অভিযোগের ভিত্তিতে সিআইডি এক আমলাকে হেফাজতে নিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা দুর্নীতির অভিযোগের বিষয়ে তথ্য জানার চেষ্টা করছেন।

অভিযুক্ত আমলা জ্ঞানেন্দ্রকুমার গাঙ্গোয়ার।
নিজস্ব সংবাদদাতা, কর্ণাটক
  • শেষ আপডেট: ৩০ আগস্ট ২০২৬ ০৪:২০

কর্নাটকে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠল। ভেটেরিনারি অফিসার পদে নিয়োগের পরীক্ষায় অনিয়মের অভিযোগ সামনে এসেছে। সেই অভিযোগের ভিত্তিতে সিআইডি এক আমলাকে হেফাজতে নিয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা দুর্নীতির অভিযোগের বিষয়ে তথ্য জানার চেষ্টা করছেন।

সূত্রের খবর, বর্তমানে কর্নাটকের শিল্প ও বাণিজ্য দফতরের জ্ঞানেন্দ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অধিকর্তা পদে কর্মরত রয়েছেন। ভেটেরিনারি অফিসার পদে নিয়োগের পরীক্ষার সময় তিনি কন্ট্রোলারের দায়িত্বে ছিলেন। সেই পরীক্ষাতেই দুর্নীতির অভিযোগ ওঠার পর সিআইডি জ্ঞানেন্দ্রের বিরুদ্ধে তদন্ত শুরু করে। তদন্তকারীদের দাবি, তদন্তে সহযোগিতা করার জন্য একাধিক বার জ্ঞানেন্দ্রকে বলা হলেও তিনি তা এড়িয়ে যাচ্ছিলেন। শুধু সিআইডি নয়, পরীক্ষায় আর্থিক দুর্নীতির অভিযোগের তদন্তে গত ২৩ অগস্ট বেঙ্গালুরু এবং উত্তরপ্রদেশের বরেলীতে জ্ঞানেন্দ্রের দু’টি বাড়িতেও তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

বিধান সৌধ থানায় প্রথমে এই ঘটনায় অভিযোগ দায়ের করা হয়। পরে গত ২৮ জুলাই তদন্তভার সিআইডির হাতে তুলে দেওয়া হয়। পশুপালন দফতরে ভেটেরিনারি অফিসার পদে নিয়োগে জ্ঞানেন্দ্রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পরই ইডি ও সিআইডি তৎপর হয়ে ওঠে। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়।


Share