Nepal Flash Flood

নেপালে বিপর্যয়ে বিভিন্ন দেশের ৬৪৪ জন পর্যটক নিখোঁজ, ভারতীয় ১৭৪ জন, বিবৃতি জারি করল পর্যটন বিভাগ

বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ১৭৮ জন ভারতীয় নাগরিক ঘটনায় নিখোঁজ হয়েছেন। নেপালের ১৫১ জন নাগরিকের কোনও খোঁজ মিলছে না। ৬৫ জন আমেরিকার নাগরিক নিখোঁজ হয়েছেন।

হরপা বানে বিধ্বস্ত নেপাল।
নিজস্ব সংবাদদাতা, নেপাল
  • শেষ আপডেট: ২৭ আগস্ট ২০২৬ ০৩:১৮

হড়পা বানে বিধ্বস্ত নেপাল। গতকালের ঘটনার পর থেকে মোট ৬৪৪ জন পর্যটকের খবর মিলছে না। নিখোঁজদের মধ্যে মোট ৩৩টি দেশের নাগরিক রয়েছেন। তাদের মধ‍্যে ভারতীয় পর্যটকদের সংখ্যা সবচেয়ে বেশি। নেপালের ট্যুরিজম বোর্ড জানিয়েছে, রাসুয়ার বন‍্যায় ১৭৮ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞপ্তি জারি করেছে নেপাল ট‍্যুরিজম বোর্ড। তাতে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ৩৩টি দেশের কথা উল্লেখ করা হয়েছে। তারা জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ১৭৮ জন ভারতীয় নাগরিক ঘটনায় নিখোঁজ হয়েছেন। নেপালের ১৫১ জন নাগরিকের কোনও খোঁজ মিলছে না। ৬৫ জন আমেরিকার নাগরিক নিখোঁজ হয়েছেন। ইউক্রেনের ৫১ জন নাগরিক নিখোঁজ হয়েছেন। অষ্ট্রেলিয়ার ৩৫ জন নাগরিকের খোঁজ পাওয়া যায়নি। ইংল‍্যান্ডের ৩৩ জনের খোঁজ পাওয়া যায়নি। মালোয়েশিয়ার ৫১ জনের খোঁজ নেই। কানাডার ২৫ জন এবং ইউক্রেনের ৫৩ জনের খোঁজ এখনও পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।

এ ছাড়াও, বুলগেরিয়া, জার্মানি, সিঙ্গাপুর, ইতালি, লাতভিয়া, ইজরায়েল, ফিনল‍্যান্ড, ফ্রান্স, হাঙ্গেরি, বেলজিয়াম, বেলারুশ, আয়ারল‍্যান্ড, জাপান, কাজাকস্তান, নেদারল্যান্ড, নিউ জিল্যান্ড, লিথুয়ানিয়া, ফিলিপিন্স, পর্তুগাল, রাশিয়া, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা, স্পেন, সুইডেন এবং সুইৎজারল‍্যান্ডের নাগরিকেরাও এই নিখোঁজের তালিকায় রয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, ২৮৮ জনের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। এর মধ্যে ৭৩ জন ত্রিশূলি বিদ‍্যুৎ প্রকল্পে কাজ করছিল। তামিলনাড়ুর ৩৭ জন, পশ্চিমবঙ্গের ৩২ জন, ৩৩ জন কেরলের বাসিন্দা বাকি ৬১ জন বিভিন্ন রাজ‍্য থেকে গিয়েছেন। মানস সরবর যাত্রা করছিলেন। ২০০ জন ভারতীয় নাগরিক সাহায্য চেয়েছেন। ২১ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের কাঠমান্ডু আনা হবে। সেখান থেকে ভারতে ফিরিয়ে আনা হবে।

তিনি আরও জানিয়েছেন, “বেজিং এবং কাঠমান্ডুর দূতাবাস পরিস্থিতির ওপরে নজর রাখছে। ভারতীয় নাগরিকদের সাহায্য করতে দু’টি বায়ুসেনার বিমানে করে ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। তাতে তাঁবু, ওষুধ, কম্বল, সোলার আলো-সহ বিভিন্ন সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।”


Share