Bomb Recovered

ভোট পরবর্তীতেও কড়া নজরদারি, শান্তিপুরে উদ্ধার একাধিক তাজা বোমা, নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড

পুলিশ জানিয়েছে, ভোট পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা বজায় রাখতে বিশেষ নজরদারি চলছে এবং অপরাধমূলক কার্যকলাপ দমনে ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বোম নিষ্ক্রিয় করল বোম স্কোয়াড।
নিজস্ব সংবাদদাতা, শান্তিপুর
  • শেষ আপডেট: ১৩ মে ২০২৬ ১০:২৪

ভোট পরবর্তী সময়েও আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসন কড়া নজরদারি চালাচ্ছে। সেই তৎপরতারই অংশ হিসেবে নদিয়ার শান্তিপুর থানার বিভিন্ন এলাকা থেকে একাধিক তাজা বোমা উদ্ধার হয়েছে। নদিয়া বোম স্কোয়াডের প্রতিনিধি দল উদ্ধার হওয়া বোমা গুলি নিষ্ক্রিয় করল। বুধবার দুপুরে শান্তিপুর থানার একটি নির্দিষ্ট নিরাপদ স্থানে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে এলাকায় ব্যাপক সতর্কতা জারি করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে শান্তিপুর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হচ্ছে। আর তাতেই একাধিক তাজা বোমা উদ্ধার করা হয়। এরপর সেগুলিকে নিরাপদে নিষ্ক্রিয় করার জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়। বুধবার নদিয়া বোম স্কোয়ার্ডের প্রতিনিধি দলনির্দিষ্ট স্থানে পৌঁছোয়। সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে শান্তিপুর দমকল বিভাগের একটি ইঞ্জিনও মোতায়েন করা হয়েছিল। পাশাপাশি স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ প্রতিনিধি দলও সেখানে উপস্থিত ছিল।

এদিন সরেজমিনে উপস্থিত ছিলেন শান্তিপুর থানার একাধিক পুলিশ আধিকারিক ও প্রশাসনিক কর্তারা। গোটা প্রক্রিয়া কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সম্পন্ন করা হয়। পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, সমাজে কোনওভাবেই অপরাধমূলক কার্যকলাপ বরদাস্ত করা হবে না। এলাকায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ সর্বদা সতর্ক রয়েছে। পুলিশের প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভবিষ্যতেও এই ধরনের অভিযান চলবে।


Share