Arrest

চাকদহ থানার পুলিশের বিশাল সাফল্য, অস্ত্র সমেত চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ

তবে ঘটনাস্থল থেকে তার চার সঙ্গীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড গুলি। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।

নিজস্ব সংবাদদাতা, চাকদহ
  • শেষ আপডেট: ১১ মে ২০২৬ ০৪:২৫

অভিযান চালিয়ে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। তার সঙ্গে চারজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। নদিয়া জেলার চাকদহ থানার পুলিশ বিরাট সাফল্য পেল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার গোপন সূত্রে খবর আসে যে চাকদহ থানার হরিআঁখি পূর্বপাড়া এলাকায় ‘ছোটা রতন’ নামে এক দুষ্কৃতী তার দলবল নিয়ে এলাকায় ঢুকেছে। খবর পেয়েই তড়িঘড়ি অভিযান চালায় চাকদহ থানার পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত ছোটা রতন ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

তবে ঘটনাস্থল থেকে তার চার সঙ্গীকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড গুলি। ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। চাকদহ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি পলাতক ছোটা রতনের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।


Share