Snatching Gang Arrested

ছিনতাইকারীদের ডেরায় অভিযান চালিয়ে দশটি মোবাইল উদ্ধার, বড় সাফল্য চাকদহ থানার পুলিশের

জানা গিয়েছে গত সোমবার চাকদহ শহরের সিংহের হাট সংলগ্ন পূর্ব পাড় এলাকার রাস্তায় এক মহিলার ব্যাগ ছিনতাই করে মোটরসাইকেলে পালিয়ে যায় দু'জন। তারপরেই সে মহিলা চাকদহ থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, পায়রাডাঙা
  • শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬ ১০:১৫

ছিনতাইকারীদের ডেরায় অভিযান চালাল পুলিশ। দুষ্কৃতীদের কাছ থেকে ১০ টি মোবাইল, সোনার চেন-সহ একাধিক চুরি হয়ে যাওয়া বস্তু উদ্ধার করা হয়েছে।

চাকদহ থানার এলাকার পায়রাডাঙার অঞ্চল থেকে মোট তিনজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

জানা গিয়েছে, গত সোমবার চাকদহ শহরের সিংহের হাট সংলগ্ন পূর্ব পাড় এলাকার রাস্তায় এক মহিলার ব্যাগ ছিনতাই করে দুষ্কৃতীরা। তার পরে মোটরসাইকেলে চেপে দু'জন চম্পট দেয়। তার পরেই সেই মহিলা চাকদহ থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনায় পুলিশ প্রশাসন তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে। 

মঙ্গলবার পায়রাডাঙা ৫২ নম্বর রেলগেট এলাকা থেকে দু'ই ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। সেই ব্যক্তির কাছ থেকে ১০টি মোবাইল, সোনার চেইন, একটি ব্যাগ ও এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করে তৃতীয় ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। 

পুলিশ সূত্রের খবর, বহুদিন ধরেই চাকদহ থানার এই এলাকায় একটি ছিনতাইকারীর দল সক্রিয় ছিল। দলের বাকি সদস্যদেরও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে পুলিশ প্রশাসন।


Share