Bangladeshi Arrested

এসআইআর শেষ না হতেই ফের বাংলাদেশি নাগরিক গ্রেফতার, নদিয়ার হাঁসখালিতে গ্রেফতার তিন জন

পুলিশ সূত্রের খবর, ধৃতদের নাম মহম্মদ আবু সায়েদ (৩৫), মহম্মদ আল মামুন (৩৬) ও মহম্মদ ফারহাদ খান (২৮)। তিন জনেরই বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম ও যশোর জেলায়। অভিযুক্ত কাদের দফাদার ও তার স্ত্রী পুলিশি গ্রেফতারি এড়িয়ে পালিয়ে গিয়েছেন।

তিনজন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
নিজস্ব সংবাদদাতা, হাঁসখালি
  • শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ১১:০৭

এসআইআর আবহে নদিয়ায় আবার গ্রেফতার বাংলাদেশি নাগরিক। সোমবার নদিয়ার হাঁসখালি থানা এলাকার উমরপুর গ্রামে তিন বাংলাদেশি নাগরিককে পুলিশ গ্রেফতার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অবৈধ ভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের অভিযোগ রয়েছে। 

রবিবার গভীর রাতে গোপন সূত্রের খবর পেয়ে হাঁসখালি থানার পুলিশ উমরপুর গ্রামের মোজেহার দফাদারের পুত্র কাদের দফাদারের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকেই পুলিশ তিনজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে।

পুলিশ সূত্রের খবর, ধৃতদের নাম মহম্মদ আবু সায়েদ (৩৫), মহম্মদ আল মামুন (৩৬) ও মহম্মদ ফারহাদ খান (২৮)। তিন জনেরই বাড়ি বাংলাদেশের চট্টগ্রাম ও যশোর জেলায়। অভিযুক্ত কাদের দফাদার ও তার স্ত্রী পুলিশি গ্রেফতারি এড়িয়ে পালিয়ে গিয়েছেন। 

জিজ্ঞাসাবাদে জানা যায়, ধৃত তিন বাংলাদেশি নাগরিক প্রায় দুই সপ্তাহ আগে উত্তর ২৪ পরগনার আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেন। সেখান থেকে পরে তারা দিল্লিতে জন। দু'ই দিন আগে তাঁরা পুনরায় হাঁসখালি থানার এলাকায় আসেন বাংলাদেশে অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে ফেরত যাওয়ার উদ্দেশ্যে। এ কাজে অভিযুক্ত ভারতীয় দালাল কাদের দফাদার তাদের বাড়িতে আশ্রয় দিয়েছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Share