Arrest

মালদহে পুলিশের জোড়া সাফল্য, দুই অভিযানে উদ্ধার ৮ আগ্নেয়াস্ত্র, গ্রেফতার ৪

অন্য দিকে, মোথাবাড়ি থানার অচিনটোলা স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরবাইক-সহ আরও দুই জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম নিভু মণ্ডল ও মনোজ মণ্ডল।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র
নিজস্ব সংবাদদাতা, মালদহ
  • শেষ আপডেট: ০২ জুন ২০২৬ ১১:১৮

মালদহ জেলার দুই পৃথক অভিযানে মোট আটটি আগ্নেয়াস্ত্র ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করল জেলা পুলিশ। এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে।

মালদহ জেলা পুলিশ সুপার অনুপম সিং জানান, সোমবার রাতে কালিয়াচক থানার শাহবাজপুর-মোমিনপাড়া সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরবাইকে থাকা দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের নাম ইন্দ্রজিৎ মণ্ডল ও কার্তিক মণ্ডল। তাঁদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ৭টি আগ্নেয়াস্ত্র।

অন্য দিকে, মোথাবাড়ি থানার অচিনটোলা স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরবাইক-সহ আরও দুই জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম নিভু মণ্ডল ও মনোজ মণ্ডল। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড তাজা কার্তুজ।

ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলির উৎস এবং সেগুলি কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা তদন্ত করে দেখছে পুলিশ।


Share