Rape Case

মহিলাকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার নলহাটি থানার সাব ইন্সপেক্টর, গা ঢাকা দিয়েছিল মুম্বইয়ে, ১০ দিনের হেফাজত

জেলা পুলিশ সূত্রে দাবি, পাথর মাফিয়া টুলু মণ্ডলের সিন্ডিকেটের সঙ্গেও অভিযুক্তের যোগ ছিল। তাঁকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

প্রতীকী চিত্র
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ১৮ আগস্ট ২০২৬ ০৮:২০

সল্টলেকের গেস্ট হাউসে তরুনীকে ধর্ষনের অভিযোগে নলহাটি থানার সাব ইনস্পেক্টরকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার পর থেকেই সে গা ঢাকা দেয়। তাঁকে মুম্বই থেকে গ্রেফতার করে আনা হয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতে হাজির করানো হয়েছে।

পুলিশ সূত্রের খবর, গত জুলাই মাসে বিধাননগরের একটি গেস্ট হাউসে এক তরুণীকে ওই সাব ইনস্পেক্টর নিয়ে আসেন। অভিযোগ, সেখানেই তরুণীকে ধর্ষন করে ওই সাব ইনস্পেক্টর। এর পরেই ওই তরুণী বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে। তবে অভিযোগ দায়ের পরেই আদালত থেকে আগাম জামিন নেয় অভিযুক্ত পুলিশ আধিকারিক। সেই জামিনের মেয়াদ শেষ হতেই আগাম জামিন না নিলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

জেলা পুলিশ সূত্রের খবর, তিনি ঘটনার পর থেকে থানায় আসছিলেন না। তিনি গা ঢাকা দেন। পুলিশ জানতে পারে তিনি মুম্বইয়ে গা ঢাকা দিয়েছেন। এর পরেই থানার আধিকারিকদের একটি দল মুম্বইয়ে অভিযান চালান। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়।

সেখান থেকে চার দিনের ট্রানজিট রিমান্ডে মঙ্গলবার কলকাতায় আনা হয়েছে। বারাসত আদালতে হাজির করানো হলে অভিযুক্ত সাব ইন্সপেক্টরকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, অভিযুক্ত সাব ইন্সপেক্টর পাথর মাফিয়া টুলু মন্ডলের সিন্ডিকেটের সঙ্গেও যোগ ছিল। তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।


Share