Annyapurna Bhandar

আনুষ্ঠানিক ভাবে সূচনা হল অন্নপূর্ণা যোজনার, কলকাতা পুরসভায় উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হল সার্টিফিকেট

সমাজ কল্যাণ দফতরের এমআইসি মিতালী ব্যানার্জির মতে, দলের রং হয়, উন্নয়নের রং হয় না।

উপভোক্তাদের হাতে তুলে দেয়া হলো সার্টিফিকেট।
নিজস্ব সংবাদদাতা, কলকাতা
  • শেষ আপডেট: ০৩ জুন ২০২৬ ০৬:১৯

রাজ্য সরকারের নতুন সামাজিক সুরক্ষা প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’র আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার নবান্ন থেকে এই প্রকল্পের শুভ সূচনা হয়। এই কর্মসূচিতে রাজ্যের বিভিন্ন পুরসভার প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন। একই সঙ্গে শুরু হয়ে যায় উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তার অর্থ পাঠানোর প্রক্রিয়া।

এ দিন কলকাতা পুরসভা-সহ অন্যান্য পুরসভার জনপ্রতিনিধি ও আধিকারিকরা নিজ নিজ বোরোর কনফারেন্স রুম থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। কলকাতা পুরসভার পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরো আধিকারিক- সহ-কমিশনার স্মিতা পাণ্ডে এবং সমাজকল্যাণ বিভাগের মেয়র পরিষদ সদস্য মিতালী ব্যানার্জি। অনুষ্ঠান চলাকালীন অন্নপূর্ণা যোজনার উপভোক্তাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

কলকাতা পৌরসভার এমআইসি নেতাজি ব্যানার্জি বলেন,"আমি ব্যক্তিগত কোন দলের হয়ে কাজ করছি না, আমি মনে করি এটি একটি উন্নয়নমূলক কাজ। দলের রং হয়, উন্নয়নের রং হয় না।"


Share